দুই দিনের বর্ষণে বান্দরবানে ৩০ হাজার পরিবার পাহাড় ধসের ঝুঁকিতে

বান্দরবান প্রতিনিধি
০৭ জুলাই ২০২৬, ০৯:৪২আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:৪২

বান্দরবানে দুই দিনের টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এতে জেলার সাত উপজেলায় পাহাড়ের পাদদেশে বসবাস করা প্রায় ৩০ হাজার পরিবার পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে।

সরজমিনে পরিদর্শনে দেখা গেছে, বান্দরবানের সদর উপজেলার কালাঘাটা, কাসেমপাড়া ইসলামপুর, বনরূপাপাড়া, হাফেজঘোনা, বাসস্টেশন এলাকা, স্টেডিয়াম এলাকা, নোয়াপাড়া, কসাইপাড়সহ সাত উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে কয়েক হাজারের পরিবারের অপরিকল্পিত বসবাস রয়েছে। টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কায় পরিবারগুলো ঝুঁকিতে রয়েছে।

এদিকে টানা দুই দিন বৃষ্টি অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে নদীর পাড়ে থাকা ঘরবাড়িগুলো পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা জেগেছে।

ইসলামপুরের পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দারা বলেন, এ ঘর ছাড়া আমাদের অন্য কোনও অবলম্বন নেই। তাই আমরা বাধ্য হয়েই এখানে বসবাস করছি।

বান্দরবান পৌর প্রশাসক মঞ্জুরুল আলম জানান, কয়েকদিনের টানা বর্ষণে পাহাড় ধস এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আমরা সতর্ক অবস্থায় আছি।

বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা আছে। সাত উপজেলায় পাহাড় ধসের ঝুঁকিতে থাকা সব বসবাসকারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ইতিমধ্যে প্রতিটি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনওকে নির্দেশনা দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ মৃত্যু: এখনও ঝুঁকিতে লাখো মানুষ
কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু
উখিয়ায় পাহাড়ধসে নারী-শিশুসহ ৭ জন নিহত
সর্বশেষ খবর
এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের
এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের
বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত
বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত
‘রেজিস্টার্ড গ্র্যাজুয়েট’ কারা, তারা কী কাজ করেন
‘রেজিস্টার্ড গ্র্যাজুয়েট’ কারা, তারা কী কাজ করেন
লজ্জা নয় বুদ্ধিমত্তা, মা-বাবার ঘরে ফেরাই এখন ট্রেন্ড
লজ্জা নয় বুদ্ধিমত্তা, মা-বাবার ঘরে ফেরাই এখন ট্রেন্ড
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা