আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ১৬:২১আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৬:২১

চলতি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরও ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির ওপর আস্থা রাখছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটি জানিয়েছে, ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

সিবিএফের নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো বলেছেন, আনচেলত্তিকে নিয়ে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে এবং পুরো বিশ্বকাপের চক্র জুড়েই তিনি দলের দায়িত্বে থাকবেন।

কায়েতানো বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো কোচকে নিয়ে শান্তভাবে পুরো চক্র সম্পন্ন করা। তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।’

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। তবে এই ব্যর্থতার পরও কোচিং স্টাফে কোনো বড় পরিবর্তনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে কনফেডারেশন।

কায়েতানোর মতে, এখন তাড়াহুড়া না করে ধাপে ধাপে পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াই ব্রাজিলের প্রধান লক্ষ্য।

বিশ্বকাপ থেকে বিদায় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের জন্য বড় ধাক্কা ছিল বলেও স্বীকার করেন কায়েতানো, ‘সবাই খুবই হতাশ এবং মর্মাহত। খেলোয়াড়, স্টাফ ও কোচিং দল—সবার জন্যই এই ফল মেনে নেওয়া কঠিন।’

/এফআইআর/
সম্পর্কিত
‘লাল কার্ড’ নিয়ে ট্রাম্পের হস্তক্ষেপে বিশ্বকাপে তোলপাড়
শেষ বিশ্বকাপে রোনালদোর সামনে স্পেনের কঠিন পরীক্ষা
ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ বললেন, ‘বিশ্বকাপের রেফারিরা যথেষ্ট ভালো নন’
সর্বশেষ খবর
বিএনপি নেতা হত্যা: আরও একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
বিএনপি নেতা হত্যা: আরও একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সারা দেশে ডে কেয়ার সেন্টারের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জুবাইদা রহমানের 
সারা দেশে ডে কেয়ার সেন্টারের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জুবাইদা রহমানের 
‘লাল কার্ড’ নিয়ে ট্রাম্পের হস্তক্ষেপে বিশ্বকাপে তোলপাড়
‘লাল কার্ড’ নিয়ে ট্রাম্পের হস্তক্ষেপে বিশ্বকাপে তোলপাড়
বিদ্যুৎ খাতের সংকট কাটিয়ে ওঠার উপায় কী, জানালেন মন্ত্রী
বিদ্যুৎ খাতের সংকট কাটিয়ে ওঠার উপায় কী, জানালেন মন্ত্রী
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
আনচেলত্তির মহাভুল, যে ৬ কারণে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
আনচেলত্তির মহাভুল, যে ৬ কারণে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়