বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের ১১ নাগরিক আটক

বান্দরবান প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ০৯:৪৬ আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৯:৪৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় পৃথক অভিযানে মিয়ানমারের ১১ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

এর মধ্যে ৮ জনের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি ৩ জনকে সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত (পুশব্যাক) পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গাছবুনিয়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ৪১ থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের ভেতর থেকে ৮ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মংবা তংচংগা (৩৪), মং এম (২০), কিংলা থুয়াং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতান নাইং (২০) ও মংতা নাইং (২০)।

পুশব্যাক করা তিন জন হলেন- মানুসিং তংচঙ্গা (৬২), লাকি মং তংচঙ্গা (৩৮) ও মেতু মং তংচঙ্গা (১২)।

জানা গেছে, তাদের কারও কাছে পাসপোর্ট, ভিসা বা বাংলাদেশে প্রবেশের বৈধ কোনও ভ্রমণ নথি ছিল না এবং সবার বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার ঢেকিবুনিয়া এলাকার বিভিন্ন গ্রামে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের একজন মংবা তংচংগা নিজেকে বাংলাদেশের নাগরিক দাবি করে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধনের কপি দেখান। তবে যাচাইয়ে ওই নথির সঙ্গে তার পরিচয়ের মিল পাওয়া যায়নি। এ কারণে নথিগুলো জাল বা প্রতারণার উদ্দেশে ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় শুক্রবার রাতে রেজুপাড়া বিওপির নায়েব সুবেদার মিরাজ আলী ভূঁইয়া বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেন। পুলিশ ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬–এর ১৪ ধারায় মামলা নিয়ে আটক আট জনকে আদালতে পাঠিয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ মোজ্জামেল হক বলেন, বিজিবির অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

একই দিন দুপুরে ৩৪ বিজিবির গর্জনবুনিয়া বিওপির সদস্যরা গর্জনবুনিয়া এলাকার লেড়ায়ার তংচইঙ্গা বাড়ি এলাকা থেকে আরও তিন জন মিয়ানমারের নারীকে আটক করেন।

পরে বিকাল সাড়ে ৩টার দিকে সীমান্তের ৩৭/২ নম্বর পিলারের বাইশফাঁড়ি বিওপির দায়িত্বাধীন আমবাগান এলাকা দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক পাচার, চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
মিয়ানমারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তরুণদের, ‘বিক্রি’ হচ্ছে সেনাবাহিনীতে
শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই কী করেন, লড়ছেন মিয়ানমারের বিরুদ্ধেও
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক