মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ নভেম্বর ২০২৬, ১৯:৫৬ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৯:৫৬

মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি। শনিবার শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এ হামলা হয় বলে প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানান, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিলো ওই স্থানে। বিমান থেকে বোমা ফেলার পর সেখানে হতাহতদের উদ্ধার করতে গিয়ে তিনি ১৭টি মরদেহ দেখতে পান। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

নওয়ে উ ইয়ং চি ফাউন্ডেশনের এক নেতা ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তার দাবি, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্বিতীয় দফায় বোমা ফেলা হয়। তবে হামলার ভিডিও ও ছবি এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার। পর্যবেক্ষক সংস্থা এসিএলইডির হিসাবে, সংঘাতে সব পক্ষ মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

এদিকে, শনিবারের হামলার এক সপ্তাহ আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে ২০১৭ সালে রাখাইন রাজ্যে দমন অভিযানের সময় মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে রায় দেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং ওই রায়ের ‘অনুপযুক্ত’ অংশগুলো মানতে তার সরকার বাধ্য নয় বলে জানিয়েছেন। তিনি ২০২১ সালের অভ্যুত্থানের নেতৃত্ব দেন এবং ব্যাপক সমালোচিত নির্বাচনের পর এ বছর বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

সূত্র: ব্যারন’স

/এএস/ 
সম্পর্কিত
ধাক্কা খেলো আর্জেন্টিনা, ফকল্যান্ডে চলবে ব্রিটিশ-ইসরায়েলি তেল প্রকল্প
শীত আসছে, ‘এক ঘনফুট গ্যাসও’ অপচয় না করার আহ্বান পেজেশকিয়ানের
নিষেধাজ্ঞা এড়িয়ে ভিপিএনে পাকিস্তানি সিরিয়ালে বুঁদ ভারতীয়রা
সর্বশেষ খবর
বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী
বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসে যুক্ত হচ্ছে ভারোত্তোলন
নতুন কুঁড়ি স্পোর্টসে যুক্ত হচ্ছে ভারোত্তোলন
অপ্রতিম হত্যা: বিচার শুরু হচ্ছে দুই আদালতে: কী আছে পুলিশের চার্জশিটে
অপ্রতিম হত্যা: বিচার শুরু হচ্ছে দুই আদালতে: কী আছে পুলিশের চার্জশিটে
ইউনেসকোর অধিবেশনে চর্যাপদ পরিবেশন ও প্রশিক্ষণ দেবেন সৃজনী তানিয়া
ইউনেসকোর অধিবেশনে চর্যাপদ পরিবেশন ও প্রশিক্ষণ দেবেন সৃজনী তানিয়া
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ