ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ০৯:০২আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৯:০৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে কয়েকটি বানর। গত কয়েকদিন ধরে তিন-চারটি বানর দল বেঁধে পৌর শহরের দেবগ্রাম এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এতে মানুষের মধ্যে একদিকে আতঙ্ক বিরাজ করছে, অপরদিকে শিশুদের কাছে বিষয়টি হয়ে উঠেছে কৌতুহল ও আনন্দের।

স্থানীয় বাসিন্দারা জানান, বানরগুলো দিনের বেলা বিভিন্ন সময় এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ায়। কখনও কখনও বাড়ির টিনের চালে ওঠে। আবার সুযোগ পেলে ঘরে ঢুকে খাবার নিয়ে যায়। বিভিন্ন জনের বাড়িতে গিয়ে গাছে থাকা ফলমূল খেয়ে ফেলে। শিশুদের ধাওয়া খেলে দ্রুত গাছে উঠে পড়ে।

আখাউড়া পৌর যুবদলের সদস্য সচিব ও দেবগ্রামের বাসিন্দা মো. হুমায়ূন রহমান নয়ন বলেন, হঠাৎ করেই কয়েকটি বানর এলাকায় দেখা গেছে। বানরগুলো দিনের বেলা বিভিন্ন বাড়ির ছাদে ও গাছে ছুটাছুটি করে। নিমিষেই আবার কোথায় যেন চলে যায়।

তিনি বলেন, বানরগুলো দেখে বয়স্করা ভয় পেলেও শিশুরা বেশ উপভোগ করছে।

নয়াদিল গ্রামের বাসিন্দা হালিম মিয়া বলেন, কয়েক দিন আগে তাদের গ্রামেও একইভাবে কয়েকটি বানর দেখা গিয়েছিল। শিশুদের ধাওয়ার পর সেগুলো আর এলাকায় দেখা যায়নি।

বাউতলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ধারণা করছি, টানা বর্ষণের কারণে সীমান্তবর্তী বনাঞ্চল থেকে বানরগুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে।

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া জানান, বিষয়টি বন বিভাগের নজরে আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি