পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি

নড়াইল প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ১১:০৫আপডেট : ২২ জুলাই ২০২৬, ১২:৪৫

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে (৫) ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল সিকদারকে (৩০) আটক করা হয়েছে। উপজেলার দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু এ তথ্য জানান।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিশু জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে অপরাধীকে ধরতে পুলিশ সব ধরণের চেষ্টা চালিয়েছে। রবিউলকে আটক করা হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে। তার সর্বোচ্চ শাস্তির জন্য পুলিশের পক্ষ থেকে যত ধরণের আইনগত সহযোগিতা প্রয়োজন, তা করা হবে।

এদিকে, শিশু জান্নাতুলকে ধর্ষণের পর হত্যার ঘটনায় রবিউল সিকদারের ফাঁসির দাবিতে এসপি অফিসের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন ছাত্র-জনতা।

অপরদিকে, নড়াইল-লোহাগড়া-ঢাকা মহাসড়কের সদর উপজেলার দত্তপাড়া এলাকায় বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবরোধ করে রাখেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। ওই সময় বিকাল ৩টায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

এর আগে সোমবার (২০ জুলাই) বিকালে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রবিউল সিকদারের বিরুদ্ধে জান্নাতুলকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে। ঘটনায়র থেকে সে পলাতক ছিল। জান্নাতুল দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, জান্নাতুলের বাবা মফিজুর রহমান সোমবার বিকালে স্থানীয় হাট থেকে মিষ্টি নিয়ে বাড়িতে আসেন। সেই মিষ্টি খেতে খেতে শিশুটি বাড়ির পাশের রাস্তায় ঘোরাফেরা করছিল। এ সময় রবিউল সিকদার তাদের বাড়িতে জান্নাতুলকে ডেকে নেয়। ঘণ্টাখানেক পরও বাড়িতে না ফেরায় জান্নাতুলকে পরিবারের লোকজন আশেপাশের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে রবিউল সিকদারের ঘরের মেঝে থেকে কাপড় দিয়ে ঢাকা জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়।

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার বলেন, শিশু জান্নাতুলকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে।

/আরকে/
সম্পর্কিত
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সর্বশেষ খবর
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান