নববর্ষে বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৬, ০২:১৩আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ০২:১৩

নববর্ষে বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এসময় দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বুধবার ভারতীয় ব্যবসায়ীদের আহ্বানে রফতানিমুখী এ বন্দর দিয়ে কোনো ধরণের পণ্য আমদানি-রফতানি হবে না বলে সিদ্ধান্ত হয়।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অ্যাসোসিয়শনের উপদেষ্টা মো. হাসিবুর রহমান জানান, নববর্ষ উপলক্ষে শুধুমাত্র বৃহস্পতিবার বন্দর দিয়ে যাত্রী পারাপার করা হবে। আগামী শনিবার (১৬ এপ্রিল) থেকে যথারীতি বন্দর দিয়ে স্বাভাবিক আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

আরও পড়তে পারেন: ভূমিকম্পে করণীয়

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম