কীসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ১৭:১৫আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৭:৩১

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনও অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনও এসব গ্রহণ করবে না।’

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের কোনো অনুশোচনা নেই। তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই এ দেশে তাদের কোনও রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ বাংলাদেশের মানুষ কখনও দেবে না। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি করার অনুমতি কোনোদিনই দেবে না। তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকার-চেঁচামেচি করতে পারে। তবে আমরা এসবকে আর গুরুত্ব দিচ্ছি না।’

জেলাজুড়ে অপহরণের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অপহরণসহ এ ধরনের অপরাধ দমনে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় স্থানে ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে জিওসি মহোদয় পরিস্থিতি পর্যালোচনা করবেন।’

তিনি বলেন, ‘কক্সবাজারের সমুদ্র সম্পদ, পর্যটন শিল্প, গভীর সমুদ্র বন্দর এবং অন্য প্রাকৃতিক যে সম্পদ আছে, এগুলো আহরণ করলে বিশাল একটি রাজস্ব শুধুমাত্র কক্সবাজার থেকে আহরণ করা সম্ভব। গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য অনুমতি দেওয়া হয়েছে। গভীর সমুদ্রের সম্পদ আহরণের প্রচেষ্টা চলছে। কক্সবাজারে ব্লু ইকোনোমি এবং মেরিন সায়েন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে। ওইখানে সমুদ্র ভিত্তিক গবেষণা পরিচালিত হবে।’

/এফআর/
সম্পর্কিত
গভীর সমুদ্রের সম্পদ আহরণের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এক দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ খাঁন
বনানীতে আ: লীগ ও সহযোগী সংগঠনের ৭ জন আটক
সর্বশেষ খবর
সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক
সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক
কীভাবে রিয়াল মাদ্রিরের টার্গেট রদ্রিকে কেড়ে নিচ্ছে বার্সেলোনা
কীভাবে রিয়াল মাদ্রিরের টার্গেট রদ্রিকে কেড়ে নিচ্ছে বার্সেলোনা
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা
যেখানে খাবারের সঙ্গে মেশে ইতিহাস
যেখানে খাবারের সঙ্গে মেশে ইতিহাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?