সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৬, ১৭:৫৭আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৭:৫৭

বগুড়া ও সিলেটের ওসমানীনগরে ৭ আগস্ট সকালে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং আরও ৩৪ জন গুরুতর আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৭ আগস্ট) এক শোকবার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন, আজ সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাজের সন্ধানে অপেক্ষারত শ্রমজীবী মানুষের ওপর উঠে যাওয়ায় ৭ জন এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন সহ মোট ১৫ জনের প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক।

প্রতিনিয়ত সড়কে এ ধরনের মর্মান্তিক প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনিয়ন্ত্রিত গতি, সড়কের বেহাল দশা এবং কার্যকর তদারকির অভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে। প্রতি বছর এসব দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন হাজার হাজার বনি আদম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার নিস্ব হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, এই হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও বেদনা প্রকাশ করছি। নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে খাস দোয়া কামনা করছি।

জামায়াত সেক্রেটারি বলেন, অবিলম্বে দুটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
অটোরিকশা-ভটভটি সংঘর্ষ: মায়ের কোল থেকে ছিটকে প্রাণ গেলো শিশুর
সিলেটে দুই বাসের সংঘর্ষ: নিহত বেড়ে ৯
সিলেটে যে কারণে এত বড় দুর্ঘটনা, যা বলছেন প্রত্যক্ষদর্শীরা
সর্বশেষ খবর
শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: জয়সওয়াল
শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: জয়সওয়াল
সংঘর্ষের তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জবি উপাচার্য
সংঘর্ষের তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জবি উপাচার্য
দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব
দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?