দুর্গম ২৪টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে

বান্দরবান প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৬, ১৯:২৫আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৯:৩৪

দুর্গম ২৪টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে প্রতিবারের নির্বাচনের মতো এবারও বান্দরবান পার্বত্য জেলার দুর্গম ২৪টি ভোট কেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার।  জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, জেলায় ৩য় ধাপে অনুষ্ঠিতব্য ২৫টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৯৪ জন। সংরক্ষিত নারী ওয়ার্ডে ২১৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ৭০৮ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  জেলার রুমা ও থানছি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন ও দুর্গম ২৪টি ভোট কেন্দ্রে নির্বাচনী কাজে সেনাবাহিনীর সহায়তায় ব্যবহার করা হবে হেলিকপ্টার। চিহ্নিত অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জেলায় ২২৭টি কেন্দ্র ভোট গ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে।    

আরও পড়ুন:

প্রাণের উৎসবে বাধা হতে পারেনি তীব্র গরম                      

রাজনৈতিক দলগুলোর সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বান্দরবানের ২৫টি ইউপিতেই আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে।  রুমা সদর ইউনিয়ন ছাড়া ২৪টিতে বিএনপি এবং আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) প্রার্থী দিয়েছে ১২টি ইউনিয়নে। বান্দরবান সদর ও থানচিতে দুটি করে, রোয়াংছড়িতে তিনটি, রুমায় চারটি ও লামার একটি ইউপিতে জেএসএসের প্রার্থী রয়েছে। এবারের নির্বাচনে জেলার ২৫টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৯ জন এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী ১০ জন। পাহাড়ের আরেক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রার্থী দেওয়া থেকে বিরত থেকেছে।  এদিকে সীমানা সংক্রান্ত জটিলতা থাকায় বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন, গত বুধবার উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে।

/জেবি/                  

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক