হাসপাতালে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার, চেম্বারে বসেই করতেন সেবন

চাঁদপুর প্রতিনিধি 
১০ আগস্ট ২০২৬, ০৫:০৭আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৫:০৭

চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ সৈয়দ আসিফ ইস্পাহানি নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় কচুয়া উপজেলার বেসরকারি সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি এমবিবিএস করা চিকিৎসক। অভিযানে তার কাছ থেকে চার পিস ইয়াবা, নেশাজাতীয় ইনজেকশন ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে। এ সময় চিকিৎসকের কক্ষ থেকে ইয়াবা সেবনের অসংখ্য ফয়েল, নেশাজাতীয় ব্যবহৃত ইনজেকশন ও অন্যান্য মাদক সেবনের উপকরণ উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, ওই চিকিৎসক নিয়মিত তার কক্ষে মাদক সেবন করতেন বলে তারা জানতে পেরেছেন। একজন চিকিৎসকের এ ধরনের মাদক সেবন অত্যন্ত উদ্বেগের। তিনি বেসরকারি ক্লিনিক মালিকদের চিকিৎসক নিয়োগের আগে ড্রাগ টেস্ট করার পরামর্শ দেন। পরে ডা. সৈয়দ আসিফ ইস্পাহানির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুরের পরিদর্শক তোফায়েল আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

/এএম/এফআর/
সম্পর্কিত
বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট, ‘মূল পরিকল্পনাকারী এক নারী’
খুলনায় খাদ্য কর্মকর্তাকে কুপিয়ে জখম
সাবেক সমন্বয়কের ওপর যুবলীগের হামলা, একজোট হলো বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী
সর্বশেষ খবর
বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট, ‘মূল পরিকল্পনাকারী এক নারী’
বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট, ‘মূল পরিকল্পনাকারী এক নারী’
টিভিতে আজকের খেলা (১০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ আগস্ট, ২০২৬)
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে, এক গ্রামেরই চার জন
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে, এক গ্রামেরই চার জন
খুলনায় খাদ্য কর্মকর্তাকে কুপিয়ে জখম
খুলনায় খাদ্য কর্মকর্তাকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার