সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৮ শ্রমিকের মৃত্যু, জামায়াত সেক্রেটারির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৬, ১৮:৩৯ আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৮:৩৯

শুক্রবার (১৪ আগস্ট) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে ৮ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া ১০-১৫ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই শোক জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘নিহত শ্রমিকদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকার্ত পরিবার-পরিজনদের এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতের পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।’

জামায়াত সেক্রেটারি আরও বলেন, ‘এই দুর্ঘটনা কোনও অবহেলা বা নিরাপত্তাব্যবস্থার ত্রুটির কারণে ঘটেছে কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে নিহতদের পরিবার-পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করার জন্য কারখানা কর্তৃপক্ষ ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

/এএইচএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে