৩০ হাজার টাকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ধামাচাপা, অভিযুক্ত ৩ জন গ্রেফতার

ফেনী প্রতিনিধি 
১৮ আগস্ট ২০২৬, ১৭:৫৭আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৭:৫৭

ফেনীর ছাগলনাইয়ায় আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে এক প্রতিবন্ধী নারীকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতুব্বররা সালিশ বসিয়ে অভিযুক্তদের জরিমানাও করেন। পরবর্তী সময়ে বিষয়টি পুলিশের নজরে এলে মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো- ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের সাকিব (১৮), ইয়াছিন (১৬) ও আরমান (১৫)। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, গত শুক্রবার দুপুরে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা বলে ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে টমটমচালক সাকিব, আরমান ও ইয়াছিন একটি নির্জন স্থানে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ফেলে যায়। ঘটনাটি জানাজানি হলে সোমবার রাতে স্থানীয় কয়েকজন মাতুব্বর সালিশ বৈঠক বসিয়ে অভিযুক্তদের ৩০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোকছেদ আলম বলেন, সালিশের মাধ্যমে এমন গুরুতর অপরাধ নিষ্পত্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে আমি অংশ নিইনি। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। 

ওসি আবু তাহের বলেন, ‌‘গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে সালিশের নামে বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা’ কাশেম কারাগারে
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা
রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা
তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের
তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা’ কাশেম কারাগারে
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা’ কাশেম কারাগারে
বাড়ছে ডেঙ্গুর ভয়, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
বাড়ছে ডেঙ্গুর ভয়, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
সর্বাধিক পঠিত
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’