চট্টগ্রামে আ. লীগ কার্যালয়ে বিক্ষুব্ধ কর্মীদের ভাঙচুর

চট্টগ্রাম ব্যুরো
১৫ এপ্রিল ২০১৬, ১৭:৫৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৮:১১

চট্টগ্রাম আ. লীগ কার্যালয়ে ভাঙচুর চট্টগ্রামে লালদীঘি এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ইউপি নির্বাচনে তৃণমূল নেতাদের বাছাই করা প্রার্থীদের পাশ কাটিয়ে ‘একতরফা’ তালিকা করে সাক্ষাৎকারে ডাকার প্রতিবাদে শুক্রবার বেলা ১১টার দিকে এ ভাঙচুর চালানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় পুলিশের দুজন সদস্যও আহত হয়েছেন।
বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান একতরফা প্রার্থী তালিকা করে বাছাইয়ের জন্য ডেকেছেন।
আগামী ৪ জুন চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী থানার ১৬ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই থানা ও থানার ১৬ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত নিয়ে প্রার্থী ঠিক করে গত বুধবার কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়। এই তালিকা পাঠানোর পর মনোনয়নবঞ্চিত ব্যক্তিদের দের সাক্ষাৎকারের মাধ্যমে এই দুই থানার প্রার্থী বাছাইয়ের ঘোষণা দেয় দক্ষিণ জেলা আওয়ামী লীগ। শুক্রবার সকালে আনোয়ারার ১১ ইউনিয়নের প্রার্থী বাছাইয়ের জন্য সাক্ষাৎকারের সময়সূচি ছিল। বিষয়টি জানতে পেরে দুই থানা থেকে আজ সকালে কয়েক শ নেতা–কর্মী নগরে অবস্থিত দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে জড়ো হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ নেতা–কর্মীরা মিছিল নিয়ে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশকে ঠেলে কিছু নেতা–কর্মী ভেতরে ঢুকে ভাঙচুর চালান। এ সময় পুলিশ লাঠিপেটা, টিয়াল সেল ও রাবার বুলেট ছুড়ে করে ছত্রভঙ্গ করে দেয় নেতা–কর্মীদের।

ভাঙচুরের ঘটনার পর বিক্ষুব্ধ নেতা–কর্মীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। এই বিক্ষোভে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। তিনি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী হিসেবে পরিচিত।

তৌহিদুল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেন্দ্রের নির্দেশনা মেনে তালিকা করা হয়েছে। বুধবার তা কেন্দ্রেও পাঠিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী। অনুলিপি দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কাছেও। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নবঞ্চিতের ডেকে প্রার্থী বাছাইয়ে সাক্ষাৎকারের ঘোষণা দেন। এর প্রতিবাদে আমরা হাজার খানেক নেতা–কর্মী মিছিল নিয়ে যাই।’

অন্যদিকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের দাবি, মনোনয়ন বোর্ডকে উপেক্ষা করে ভূমি প্রতিমন্ত্রী কেন্দ্রে প্রার্থী তালিকা পাঠিয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, মনোনয়ন নিয়ে কিছু নেতা–কর্মী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালালে পুলিশ বাধা দেয়। তারা পুলিশের ওপরও চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা, টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়া হয়। আমাদের দুজন সদস্য সামান্য আহত হয়েছেন।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে নিহত শিশুর বাবাকে মামলা তুলে নিতে হুমকি

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম