নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬, ০৫:৫৪আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৫:৫৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে তার নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান, মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ‘অশালীন বক্তব্য’ দেওয়ার অভিযোগে নাসীরুদ্দীন পাটোয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে জামায়াতকে প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়।

বুধবার বিকালে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিএনপি নেতারা

বক্তব্যে তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করেন এবং তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন। রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা ও শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানান তিনি।

এর আগে চাঁদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

/ইউএস/
সম্পর্কিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
কাঁদলেন মির্জা ফখরুল
সর্বশেষ খবর
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন