চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬, ০৯:৪৬আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৯:৪৬

চাঁদপুরে চুল কাটা ও শেভ করার বিল আড়াই হাজার টাকা করার অভিযোগে সিপি হেয়ার জোন নামে এক সেলুনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের হাজী মহসিন রোড ও বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এ জরিমানা করা হয়। 
এ ছাড়াও প্রতিষ্ঠানটিকে আগামীতে এই ধরনের অপরাধ না করা এবং সব সেবার মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, চাঁদপুর শহরে সিপি হেয়ার জোনে এক ভোক্তার কাছ থেকে চুল কাটা, শেভ করা ও ফেসিয়ালের জন্য ২ হাজার ৫০০ টাকা বিল দাবি করা হয়। পরে তিনি ২ হাজার টাকা পরিশোধ করে সেলুন থেকে বেরিয়ে আসেন। বিষয়টি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নজরে এলে বুধবার অভিযান চালানো হয়।

এ কর্মকর্তা জানান, এ সময় সেলুনটিতে সেবার মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কি না এবং নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ যাচাই করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সিপি হেয়ার জোনের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আব্দুল্লাহ আল ইমরান আরও জানান, কোনও সেবার মূল্য আগে থেকে নির্ধারিত ও দৃশ্যমানভাবে প্রদর্শন না করে ভোক্তার কাছ থেকে ইচ্ছেমতো মূল্য নেওয়া হলে তা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে সেবার মূল্য সম্পর্কে ভোক্তাদের আগে থেকেই অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অভিযান চলাকালে চাঁদপুর মডেল থানা পুলিশের একটি টিম সহায়তা করেন।

/এফআর/
সম্পর্কিত
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
নিরাপদ খাদ্য আইনে সাত প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
মামলা তালিকাভুক্তিতে প্রতারণা: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা
সর্বশেষ খবর
নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎
নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
আল আহলিকে হারিয়ে ট্রফি বার্সেলোনার  
আল আহলিকে হারিয়ে ট্রফি বার্সেলোনার  
স্বর্ণের গহনার দাম ফের বাড়লো 
স্বর্ণের গহনার দাম ফের বাড়লো 
সর্বাধিক পঠিত
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট