সাড়ে পাঁচ মাস বন্ধের পর গ্যাস পেলো সরকারি সার কারখানা, উৎপাদন শুরু হবে কবে?

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ আগস্ট ২০২৬, ২২:৫৬ আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ২২:৫৬

দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) গ্যাস সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে গ্যাস সরবরাহ শুরু হয়। এতে সাড়ে পাঁচ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা কারখানাটিতে শিগগিরই ইউরিয়া উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সিইউএফএল সূত্রে জানা গেছে, দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত এই কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়। চলতি বছরের ৩ মার্চ সর্বশেষ উৎপাদনে থাকা কারখানাটি পরদিন ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এ প্রসঙ্গে সিইউএফএলের প্রধান রসায়নবিদ ও উৎপাদন বিভাগীয় প্রধান উত্তম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টা থেকে কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ প্রথম দিনে সাড়ে ৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্য দিয়ে কারখানা চালু করা হয়েছে। তবে এখনও উৎপাদন শুরু হয়নি। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কারখানায় কোনও ত্রুটি দেখা যাচ্ছে কিনা তা দেখা হচ্ছে। আশা করছি আগামী ৪ সেপ্টেম্বর আমরা ইউরিয়া সার উৎপাদন শুরু করতে পারবো।’

সিইউএফএলের উপব্যবস্থাপক (প্রশাসন) সমীরণ মারমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। বর্তমানে সাড়ে চার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। উৎপাদন শুরু হলে তখন গ্যাস সরবরাহ বাড়বে। পূর্ণমাত্রায় উৎপাদন চালু রাখতে প্রতিদিন ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস প্রয়োজন হয়।’

সিইউএফএল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার সময় কারখানাটির দৈনিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা ছিল প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন এবং বার্ষিক প্রায় ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন। তবে দীর্ঘদিনের ব্যবহার ও যন্ত্রপাতির সক্ষমতা কমে যাওয়ায় বর্তমানে দৈনিক প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হচ্ছে কারখানাটি। পাশাপাশি প্রতিষ্ঠানটি দৈনিক প্রায় ৮০০ মেট্রিক টন এবং বছরে প্রায় ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদনের সক্ষমতা রাখে, যা বিভিন্ন শিল্প খাতে গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালের ২৯ অক্টোবর। জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় রাষ্ট্রীয় উদ্যোগে এই সার কারখানা নির্মাণ করা হয়। প্রায় চার দশক ধরে দেশের কৃষি উৎপাদনে ইউরিয়া সারের সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সিইউএফএল।

/এএম/

/এএম/ 
সম্পর্কিত
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক