আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১০

আওয়ামী লীগের ১০ বছরের শাসনামলে যা সম্ভব হয়নি, নিজের আট মাসের দায়িত্বকালেই চট্টগ্রামে তার চেয়ে বেশি উন্নয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পাহাড়ি চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামে চসিক মেয়র ও প্রশাসক হিসেবে শাহাদাত হোসেনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘মেয়র ও সদ্য প্রশাসক হিসেবে শাহাদাত হোসেনের দুই বছরের বিশেষত্ব কী? বিশেষত্ব হচ্ছে এটাই যে, শাহাদাত হোসেন সবসময় জনগণের প্রতিনিধিত্ব করেছেন; জনগণের কাতারে থেকেছেন; এই নগরবাসীকে নিয়ে কাজ করেছেন।’ 

সরকার ও সিটি করপোরেশনের উদ্যোগগুলো প্রচারে দলীয় নেতাকর্মীরা ‘বিমুখ’ মন্তব্য করে মীর হেলাল বলেন, ‘যেই পক্ষটি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যেই পক্ষটি একটি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বলতে চায় উন্নয়ন হচ্ছে না। আমরা কিন্তু তাদের ইনডাইরেক্টলি সহযোগিতা করছি এগুলো প্রচার না করে।

‘শুধু চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নয়, আমরা আমাদের সরকারের প্রতিটি কর্মকাণ্ড নিজের ফেসবুক থেকে বা সামাজিক মাধ্যমে দলের পক্ষে এবং সরকারের পক্ষে যেন আমরা দিই।’ 

তিনি বলেন, ‘এই আট মাস বা তার অল্প বেশি সময় ধরে যে উন্নয়ন চট্টগ্রামের জন্য করেছি, এইটা অতীতে ১০ বছরেও এই অবৈধ আওয়ামী শাসনামলে তারা সেটা করতে পারে নাই।’ 

অনুষ্ঠানে শাহাদাত হোসেন বলেন, ‘আমরা সমস্ত সেবা প্রদানকারী সংস্থা যদি একসঙ্গে কাজ করতে পারি, তাহলে এই শহরকে আরও পরিকল্পিতভাবে আমরা গড়ে তুলতে পারব। যদি নগর সরকার হতো, এই সুন্দর শহরটাকে আরও বেশি সুন্দর করতে পারতাম। কমার্শিয়াল সিটির পরিপূর্ণতা দিতে পারতাম।’ 

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের আহ্বায়ক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিসিবি পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য এস এম নছরুল কদিরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। 

/এসটি/ 
সম্পর্কিত
ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে রায়ের দিন ধার্য
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
এক ছেলের শোক না কাটতেই হারালেন আরেকজনকে: বাবার আহাজারি ‘আমি শেষ’
সর্বশেষ খবর
ভুটানকে ৪ গোলে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
ভুটানকে ৪ গোলে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
গোপালগঞ্জে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
গোপালগঞ্জে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’
‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’
জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে বৈঠক
জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে বৈঠক
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ