পাহাড়ি ঢলে সাজেকে সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত

জিয়াউল হক, রাঙামাটি 
৩০ আগস্ট ২০২৬, ০৩:২৫আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৩:২৫

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাজেক-বাঘাইহাট সড়কের নিচু এলাকা প্লাবিত হয়ে সাজেক ভ্যালির সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।  

শনিবার (২৯ আগস্ট) বাঘাইহাট এলাকার সড়কের দুপাশে আটকে পড়ে শত শত পর্যটকবাহী গাড়ি। 

তবে বিকালে পানি কিছুটা কমে আসায় সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় পুনরায় যান চলাচল শুরু হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ছুটিতে মেঘের রাজ্য সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। 

শনিবার সকাল ও বিকালের এসকর্টে পর্যটকদের সাজেক ছাড়ার কথা থাকলেও বাঘাইহাট এলাকার সড়ক পানিতে ডুবে যাওয়ায় সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে বিকালে পানি কমে গেলে সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় আটকে পড়া পর্যটকরা নিরাপদে গন্তব্যে রওনা হন। একই সময়ে নতুন কিছু পর্যটকবাহী গাড়ি সাজেকে প্রবেশ করে। 

​সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটির কারণে সাজেকের প্রায় ৮০ শতাংশ রুম আগে থেকেই বুকিং ছিল। কিন্তু হঠাৎ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিচু এলাকা তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

​পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক উল্লেখ করে তিনি আরও জানান, শনিবার সকাল ও বিকাল মিলে অন্তত ১ হাজার ৫০০ পর্যটক সাজেক থেকে নিরাপদে বেরিয়ে গেছেন এবং নতুন করে প্রায় ৮৫০ জন পর্যটক সাজেকে প্রবেশ করেছেন।

/এসটি/ 
সম্পর্কিত
৮ দিন পর পর্যটকদের জন্য সাজেক খুলে দিলো প্রশাসন, চলাচলে সতর্কতা 
সাজেকে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনলো সেনাবাহিনী
সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন, রাঙামাটিতে ৩০ গ্রাম প্লাবিত
সর্বশেষ খবর
২ ঘণ্টা আগেই খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট
২ ঘণ্টা আগেই খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট
সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্ররা গান বন্ধ করতে যায়নি, শব্দ কমাতে বলেছিল: পাটওয়ারী
সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্ররা গান বন্ধ করতে যায়নি, শব্দ কমাতে বলেছিল: পাটওয়ারী
নিউ ইয়র্কে আরএসএস প্রধানের সফর ঘিরে প্রতিবাদ, হিন্দুত্ববাদ প্রসারের অভিযোগ
নিউ ইয়র্কে আরএসএস প্রধানের সফর ঘিরে প্রতিবাদ, হিন্দুত্ববাদ প্রসারের অভিযোগ
নেপালে বন্যায় মৃত ৬৭৫: জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের আহ্বান
নেপালে বন্যায় মৃত ৬৭৫: জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের আহ্বান
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী