কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৮

চার মাস পর আবারও উৎপাদন বন্ধ হয়ে গেলো চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বহুজাতিক সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে কারখানাটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর কমিয়ে দেওয়া হয় গ্যাস সরবরাহ।

তবে কাফকোর কর্মকর্তারা জানিয়েছেন, তিন বছর পর পর এই কারখানায় মেইনটেনেন্স পরিচালনা করা হয়। এ কারণে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। 

কারখানায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, কাফকোতে এতদিন ৫০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস সরবরাহ করা হতো। সোমবার বেলা ১১টা থেকে গ্যাস সরবরাহ কমিয়ে সাড়ে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এর আগে দুই মাস বন্ধ থাকার পর গ্যস সরবরাহ দেওয়া হয় কাফকোতে। গত ১ মে থেকে উৎপাদন শুরু হয়। চার মাস পর পুনরায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।  

এ প্রসঙ্গে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বিতরণ উত্তর) প্রকৌশলী মোহাম্মদ রফিক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সার কারখানা কাফকোতে গ্যাস সরবরাহ সোমবার থেকে কমিয়ে দেওয়া হয়েছে। এতদিন এই কারখানায় ৫০ মিলিয়ন ঘটফুট করে গ্যাস সরবরাহ দেওয়া হতো। আজ বেলা ১১টা থেকে গ্যাস সরবরাহ কমিয়ে সাড়ে ৫ মিলিয়ন ঘটফুট করে সরবরাহ করা হচ্ছে। মন্ত্রণালয়ের নির্দেশনা ফেলে পুনরায় গ্যাস সরবরাহ চালু করা হবে।’

এ প্রসঙ্গে কাফকোর চিফ অব পার্সোনাল ফারুখ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন বছর পর পর কাফকো কারখানা মেইনটেনেন্স করতে হয়। এ কারণে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। মেইনটেনেন্সের জন্য এক থেকে দেড় মাস কারখানা বন্ধ রাখা হয়। মেইনটেনেন্স শেষে পুনরায় চালু করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: এবার সাড়া মিলবে তো? 
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
সর্বশেষ খবর
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ