ডাকাতিয়া নদীতে ট্রাক পড়ে নিহত ২, নিখোঁজ ১

চাঁদপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৬, ১১:৪৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১১:৪৪

ডাকাতিয়া নদীতে ট্রাক পড়ে নিহত ২, নিখোঁজ ১

চাঁদপুর শহরের ট্রাকঘাটে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ডাকাতিয়া নদীতে চালের ট্রাক উল্টে পরে চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় এক শ্রমিক নিখোঁজ রয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ৭ জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতরা হলেন, ট্রাক চালক শহরের গুনরাজদি এলাকার মোস্তফা চাপরাশী (৫৫) ও  ট্রাক শ্রমিক ভোলা জেলাধীন চরফ্যাশন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আলাউদ্দিন (২৫)।

আরও পড়তে পারেন : মুজিবনগরে পাথরের পরিবর্তে পিতলের ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা

ঘটনাটি ঘটে ট্রাক ঘাট বাইতুচ্ছালাম জামে মসজিদের পূর্ব পাশে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের উত্তর ইউনিট ও নৌ ইউনিটের দুটি টিমের ডুবরিরা উদ্ধার কাজ চালিয়ে নিহতদের উদ্ধার করে। চাল লোড করার সময় ট্রাকের সামনের চেয়ে পেছনের অংশ ওভার লোড হয়ে ট্রাকটি পিছলে নদীতে পড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় ট্রাক চালকরা। ট্রাকটি ডাকাতিয়া নদীর একটি ট্রলার থেকে চাল বোঝাই করে রায়পুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। দুর্ঘটনাকবলিত ট্রাকটির মালিক সোহেল ট্রান্সপোর্টের হাজি মমিন মাঝি।

আহত শ্রমিক নরুল হক ( ২২) জানান, তারা ৯ জন মিলে গাড়িতে চাল উঠাচ্ছিল। হঠাৎ গড়িটি পিছলে নদীতে পড়ে যায়।

চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর ইউনিটের কর্মকর্তা মো. রফিক জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালিয়ে লাশ দুটি উদ্ধার করেছি।  ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। 

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম