উখিয়ায় সাগর পাড় থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

কক্সবাজারের উখিয়ায় সাগরপাড় থেকে একদিনে অজ্ঞাতনামা তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল পৌনে ৩টার মধ্যে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান তিন জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তারা বিষয়টি ইনানী পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠায়। এরপর বিকাল পৌনে ৩টার দিকে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকার সাগরপাড় থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তিনটি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত সোমবার রাত ২টার দিকে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল-কচ্ছপিয়া নৌঘাট এলাকার সমুদ্র উপকূলে ডুবে যায়। পরদিন ভোরে একজন রোহিঙ্গা মা ও ছেলের লাশ উদ্ধার করেছে বাংলাদেশের কোস্টগার্ড। এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও স্থানীয়রা। তবে ওই ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছিল।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাগরপাড় থেকে উদ্ধার হওয়া তিনটি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। টেকনাফে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কেউ এসব মরদেহের মধ্যে আছে কি না, তা যাচাই করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে। মরদেহগুলোর পরিচয় শনাক্তের পাশাপাশি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
খালের পানিতে ভাসছিল ড্রাম, ভেতরে মরদেহ
ধানমন্ডি লেক থেকে ভাসমান লাশ উদ্ধার
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহায়তার অভিযোগ, এসআই ক্লোজড
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহায়তার অভিযোগ, এসআই ক্লোজড
আইপিএল নিলামের ভেন্যু চূড়ান্ত, এবার গোয়া
আইপিএল নিলামের ভেন্যু চূড়ান্ত, এবার গোয়া
সর্বাধিক পঠিত
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ