ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে নদীভাঙন ও তীর রক্ষায় প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পিয়ারাপুর শহীদ মজাফরুল মনির উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, লক্ষ্মীপুরের আয়োজনে বাংলাদেশ সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ভবানীগঞ্জ ইউনিয়নের ঝুঁকিপূর্ণ এলাকায় এ তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় তীর প্রতিরক্ষা কার্যক্রম নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ভাঙনপ্রবণ বিভিন্ন অংশে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে ভবানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ ঝুঁকিতে ছিলেন। তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন হলে ভাঙন রোধের পাশাপাশি মানুষের জানমাল ও সম্পদ সুরক্ষায় ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

উদ্বোধন অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামে প্রতিবেশীর অধিকার এবং সুন্দর আচরণের গুরুত্ব
ইসলামে প্রতিবেশীর অধিকার এবং সুন্দর আচরণের গুরুত্ব
জাপানে ৬ গোলের ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রথম পয়েন্ট
জাপানে ৬ গোলের ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রথম পয়েন্ট
সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: পানিসম্পদ মন্ত্রী
সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: পানিসম্পদ মন্ত্রী
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না