চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ০৯:০০আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ০৯:০০

বন্দুকযুদ্ধ

চট্টগ্রামের মীরসরাইয়ে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাতির মালামাল উদ্ধারের দাবি করেছে র‍্যাব। নিহত দুজনই স্বর্ণের দোকানে ডাকাতি মামলার আসামি।

নিহতরা হলেন, ইয়াকুব আলী ও কামরুল হাসান। তারা গত ২৮ ফেব্রুয়ারি মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার ভোররাত ৪টার দিকে জোড়ারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।  চট্টগ্রামের র‍্যাব-৮ এর গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আমির এক খুদে বার্তায় এ তথ্য জানান। 

তিনি জানান, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি দল রবিবার গভীর রাতে মুহুরী থানা এলাকায় অভিযান চালায়। এসময় র‍্যাব ও ডাকাত দলের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয। এতে দুজন নিহত হন।

পরে ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, তিনটি বন্দুক, একটি শ্যুটারগান, বিপুলসংখ্যক গুলি, বেশ কয়েকটি ধারালো অস্ত্র ও ডাকাতির মালামল উদ্ধার করা হয়।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম