আতঙ্কে মোবাইল বন্ধ রেখেছেন অপ্রতিমের মা, থানায় বাবার জিডি

কুমিল্লা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা ও বাবাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল করে ‘হয়রানি ও অশোভন আচরণ’ করার অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে ‘নানা ধরনের অপপ্রচার’ চালানো হচ্ছে তারা অভিযোগ করছেন।

এসব ঘটনায় নিরাপত্তা শঙ্কায় মোবাইল নম্বর বন্ধ রেখেছেন অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক নাহিদা বেগম।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, ‘সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

জানতে চাইলে অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার বলেন, ‘বিভিন্ন ফেসবুক আইডি খুলে অপ্রতিম ও আমাদের জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে আমাদের দুই জনের মোবাইল নম্বরে বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণ করা হচ্ছে। এসব কারণে আতঙ্কে অপ্রতিমের মা তার মোবাইল নম্বর বন্ধ রেখেছেন। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’

অপ্রতিম কোটবাড়ী এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তো। গত ১৮ সেপ্টেম্বর বিকালে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

দুই দিন পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে।

তবে নাহিদা বেগম এক সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ছিলেন। সে সময় কয়েকজন কিশোর অপরাধীকে তিনি পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। সেই ঘটনাও অপ্রতিম হত্যার পেছনে ভূমিকা রেখে থাকতে পারে বলে তার মায়ের সন্দেহ।

অপ্রতিম হত্যা মামলায় বাদী হয়েছেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। এ মামলায় এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর মধ্যে সাইফুল ইসলাম তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি দুই জনকে পাঠানো হয়েছে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে।

/এফআর/
সম্পর্কিত
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
থাকার জায়গা হারিয়ে সেতুতে আশ্রয় নেওয়া নারীকে সন্তানদের সামনে ধর্ষণ
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ট্রাম্প
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ট্রাম্প
কিশোরদের ‘আসক্ত’ করার অভিযোগ, প্রথমবার বিচারের মুখোমুখি টিকটক
কিশোরদের ‘আসক্ত’ করার অভিযোগ, প্রথমবার বিচারের মুখোমুখি টিকটক
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ পদে নিয়োগ
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ পদে নিয়োগ
অক্টোবরে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ
অক্টোবরে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা