চুয়েটে নতুন ভিসিকে ‘লাল কার্ড’ দেখালো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪০ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪০

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রতিবাদী স্লোগান ও ব্যঙ্গাত্মক গ্রাফিতি অংকন করছেন শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের দেয়ালসহ গুরুত্বপূর্ণ স্থানে এসব গ্রাফিতি আঁকা শুরু হয়।

একই সঙ্গে দুপুরে নবনিযুক্ত উপাচার্যকে ‘লাল কার্ড’ দেখানো ও বিক্ষোভ মিছিল করেছে  শিক্ষার্থীরা।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে আসতে পারেন এমন খবরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা।

চুয়েট ছাত্র রিদুয়ানুল হক জানান, চুয়েট উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। দাবি আদায় না করে তারা ক্লাসে ফিরে যাবেন না বলেও জানান তিনি।  

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ২৭ জুলাই অধ্যাপক সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মাত্র ৫৬ দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন চুয়েট শিক্ষক সমিতি। 

এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন তারা।

/এসটি/ 
সম্পর্কিত
সায়েম স্যারের জন্য জুমার পর মিছিল, সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা
অচলাবস্থার মধ্যে অনলাইনে যোগ দিলেন চুয়েটের নতুন উপাচার্য, ক্যাম্পাসে মশালমিছিল
‘সায়েম স্যার’কে ফিরে পেতে চুয়েটে চলছে তৃতীয় দিনের শাটডাউন
সর্বশেষ খবর
সৌরবিদ্যুৎ ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সায় কেনা হবে: প্রতিমন্ত্রী
সৌরবিদ্যুৎ ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সায় কেনা হবে: প্রতিমন্ত্রী
জাতিসংঘ সফর শেষে রবিবার সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সফর শেষে রবিবার সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?