সায়েম স্যারের জন্য জুমার পর মিছিল, সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৭ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৭

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ ও নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। তবে হল ও জরুরি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে। 

এদিকে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় জুম প্ল্যাটফর্মে শিক্ষক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ওই রাত থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি জানানো হয়।

শিক্ষক সমিতির জরুরি সভার সিদ্ধান্তে আরও বলা হয়, সমিতির সদস্যদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি।

এ বিষয়ে জানতে চাইলে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আহসানউল্লাহ বলেন, আমাদের সভা হয়েছে। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আমরা সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছি। তবে হল ও জরুরি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমগুলো চালু থাকবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে চুয়েট শিক্ষক সমিতির এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সিদ্ধান্ত ও অবস্থান জানানো হয়। এতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

গত শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ২৭ জুলাই অধ্যাপক সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মাত্র ৫৬ দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চুয়েট শিক্ষক সমিতি।

এর ধারাবাহিকতায় রবিবার (২২ সেপ্টেম্বর) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন তারা।

/এফআর/
সম্পর্কিত
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতেও কড়াকড়ি
অচলাবস্থার মধ্যে অনলাইনে যোগ দিলেন চুয়েটের নতুন উপাচার্য, ক্যাম্পাসে মশালমিছিল
‘সায়েম স্যার’কে ফিরে পেতে চুয়েটে চলছে তৃতীয় দিনের শাটডাউন
সর্বশেষ খবর
তিন গোলের হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
তিন গোলের হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
স্বামীকে কালো ও মোটা বলা নিষ্ঠুরতা নয়: হাইকোর্ট
স্বামীকে কালো ও মোটা বলা নিষ্ঠুরতা নয়: হাইকোর্ট
পরিবারকে ভিডিও কলে জাহাজ দেখালেন তরুণ, ৩০ মিনিট পর ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু
পরিবারকে ভিডিও কলে জাহাজ দেখালেন তরুণ, ৩০ মিনিট পর ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু
ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা
ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প