নোয়াখালীতে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের আমানুল্লাহপুর গ্রামে তাকে গুলি করে দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ আনোয়ার হোসেন ওই ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং ফলোয়ান বাজারের ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে পার্শ্ববর্তী আইয়ুবপুর গ্রামে দাওয়াত খেয়ে ফেরার পথে আমানউল্লাহপুরের পাটোয়ারী বাড়ির সামনে পৌঁছালে তাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

আহত আনোয়ার হোসেন জানান, তার ওপর হামলাকারী অধিকাংশই আমানুল্লাহপুর এলাকার লোকজন। কেন তাকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’

/এএম/ 
সম্পর্কিত
নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২
হারুনের মৃত্যুর এক যুগ পর পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার
সর্বশেষ খবর
জাসদ কার্যালয় থেকে আটক ২৫০ জন মুক্ত, ২৭ জনের ফোন যাবে ফরেনসিকে
জাসদ কার্যালয় থেকে আটক ২৫০ জন মুক্ত, ২৭ জনের ফোন যাবে ফরেনসিকে
ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী রাষ্ট্রপতির ভাই, জমা দিলেন মনোনয়নপত্র
ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী রাষ্ট্রপতির ভাই, জমা দিলেন মনোনয়নপত্র
স্ক্রিনের ওপারে কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে শিশুদের?
স্ক্রিনের ওপারে কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে শিশুদের?
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী