সোনাগাজীতে মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফেনী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ১৪:৪৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৫:২০

ফেনীর সোনাগাজীতে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। নিহতের নাম নুর হোসাইন সবুজ (৩০)। রবিবার রাতে উপজেলার কেরামতিয়া বাজারে তাকে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ফেনী সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

ফেনীর মুদি দোকানি সবুজ। তাকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা

জানা গেছে, উপজেলার কেরামতিয়া বাজারে তুচ্ছ ঘটনায় মুদি দোকানি সবুজের ভাই আরিফের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ নেতা জুয়েলের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করে জুয়েল। খবর পেয়ে সবুজ এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়।  গুরুতর আহত সবুজকে রাতেই ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সেখানে সোমবার সকালে সে মারা যায়।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. অসীম কুমার সাহা সবুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনীর সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) হুমায়ুন কবির জানান, বিষয়টি শুনেছি। এই ব্যাপারে এখনও কোনও মামলা হয়নি । তবে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

/টিএন/

আরও পড়তে পারেন:

মাস্টার্সের কার্যক্রম থেকে জবির ৩ শিক্ষককে অব্যাহতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের