নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১২:৪১

আইনজীবীদের নিয়ে প্রকাশ্যে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জেলা জজ কোর্টের আইনজীবী ওমর ফারুক তুষার। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে বক্তব্য প্রত্যাহার এবং আইনজীবীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আইনজীবীদের উদ্দেশে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। 

এতে উল্লেখ করা হয়েছে, সেখানে এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আইনজীবীরা রাতে দোয়া করেন যেন পরদিন দুই চার জন মাদকসেবীকে পেয়ে জামিন করিয়ে বাজার করে বাড়ি ফিরতে পারেন। আইনজীবীরা সামান্য টাকার বিনিময়ে মাদকসেবীদের জামিন করান’।

নোটিশে এই বক্তব্যকে ভিত্তিহীন, মনগড়া ও কুরুচিপূর্ণ বলা হয়েছে। এতে আরও বলা হয়, বিচারব্যবস্থার অপরিহার্য অঙ্গ আইনজীবী সমাজকে নিয়ে একজন সংসদ সদস্যের এমন মন্তব্য দায়িত্বশীল জনপ্রতিনিধির আচরণ নয়। বিরোধী দলে থাকাকালে রাজনৈতিক নেতাকর্মীদের মৌলিক অধিকার ও আইনি সুরক্ষায় আইনজীবীদের অবদানের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশদাতা ওমর ফারুক তুষারের দাবি, এই বক্তব্য আইনজীবীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছে, সংবিধানের ২৭ অনুচ্ছেদের পরিপন্থি এবং দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অপরাধের শামিল। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম ও জনসমক্ষে এ বক্তব্যের কারণে আইনজীবীদের আত্মমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আদালতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
আইনজীবী অসুস্থ, পেছালো আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন 
দুই দফা রিমান্ড শেষে এমপি নজরুল কারাগারে
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লক্ষ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লক্ষ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী
সকালের সতেজতা থেকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা, আজ কফি দিবস
সকালের সতেজতা থেকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা, আজ কফি দিবস
এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?