ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৬, ০০:২০ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০০:২০

কক্সবাজারের টেকনাফে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই জন হলেন- সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার মাওলানা আব্দুল গফুরের ছেলে হেলাল উদ্দিন ও একই এলাকার সাব্বির আহমদের ছেলে মোহাম্মদ হারুন।

হারুনের বাবা সাব্বির আহমদ বলেন, আগামী ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে আমার ছেলে প্রার্থী হতে পারেন এমন আলোচনা চলছিল। এ নিয়ে বর্তমান ইউপি সদস্য শামশুল আলম ও তার সমর্থকদের সঙ্গে বিরোধ তৈরি হয়। এ সময় বাগবিতণ্ডা হলে হঠাৎ গুলি চালায়। আমার পরিবারের দুই জন গুলিবিদ্ধ হয়।

স্থানীয় সূত্র ও স্বজনদের ভাষ্য, রবিবার দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হারুন ও হেলালের পথরোধ করেন ইউপি সদস্য শামশুল আলমের সমর্থকরা। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর সাবরাং বাজারের একটি দোকানে বসে কথা বলছিলেন হারুন ও হেলাল। সেখানে শামশুল আলমের লোকজন গিয়ে তাদের ওপর হামলা চালান এবং কয়েকটি গুলি ছোড়েন বলে অভিযোগ করা হয়েছে।

এতে দুজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা আহত দুই জনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য শামশুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
এক জেলা থেকে লোক ভাড়া করে এনে আরেক জেলায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০
মেয়ের তালাককে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, গুলিবিদ্ধ বিএনপি নেতা
সর্বশেষ খবর
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
বিশ্ব শিক্ষক দিবস আজ
বিশ্ব শিক্ষক দিবস আজ
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি