ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ

চাঁদপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় তিন হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। 

শনিবার (১০ অক্টোবর) দিনগত রাতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ও মতলব উত্তর উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব জাল, নৌকা ও মাছ জব্দ এবং জেলেদের আটক করা হয়।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

তিনি জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

পরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সাত জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দেন এবং একজনকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। অপর দুই অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত ছেলেরা হলেন- রাসেল মৃধা, জীবন সরকার, মো. ইমরান, লোকমান, জুয়েল, কাজল ও আবু সাঈদ। তাদের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর, পাচানিসহ আশপাশের এলাকায়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে আরও জানান, কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা কারেন্ট জাল উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সরকারি গুদাম থেকে পাচার হলো ৫ টন চাল, ব্যবসায়ী বললেন প্রশাসনিক কর্মকর্তার কথা
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
সর্বশেষ খবর
আজ বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টি হবে?
আজ বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টি হবে?
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে জবিতে র‍্যালি ও সেমিনার
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে জবিতে র‍্যালি ও সেমিনার
টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর, ২০২৬)
সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 
সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট