গেম খেলার সময় ফোন বিস্ফোরণে দুই যুবক আহত, চিরতরে দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ০০:৪৬ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০০:৪৬

লক্ষ্মীপুরের রায়পুরে অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুটি চোখই আশঙ্কাজনকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার দৃষ্টিশক্তি চিরতরে হারানোর আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

আহত অপর যুবকের নাম শাকিল (২০)। তারা দুজনই চরবগা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে একটি দোকানে বসে চার্জে যুক্ত থাকা অবস্থায় মোবাইল ফোনে অনলাইন গেম খেলছিলেন রুবেল ও শাকিল। এ সময় প্রসেসর অতিরিক্ত উত্তপ্ত হয়ে হঠাৎ করেই বিকট শব্দে মুঠোফোনটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় মুঠোফোনের ডিসপ্লে ও ব্যাটারির খণ্ডবিখণ্ড অংশ রুবেলের মুখমণ্ডল ও চোখে তীব্র গতিতে গিয়ে লাগে। পাশে থাকা শাকিলও এতে আহত হন।

ঘটনার পরপরই স্থানীরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, রুবেলের চোখ ও মুখমণ্ডলের আঘাত অত্যন্ত গুরুতর। বিস্ফোরণের ফলে চোখের ভেতরের অংশে মারাত্মক ক্ষতি হয়েছে। তার দৃষ্টিশক্তি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর (রেফার) করা হয়েছে। শাকিলকে রায়পুরে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোনাপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুম জানান, চার্জে দিয়ে গেম খেলার অভ্যাসের কারণে এত বড় দুর্ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে মুঠোফোনের ব্যাটারি ওভারহিটিং (অতিরিক্ত গরম) থেকেই এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্ম অবমাননার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন
ধর্ম অবমাননার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন
সরকারি এক হাসপাতালে ২৩ কোটি টাকা অপচয়, চিকিৎসাসামগ্রী ক্রয়ে এত অনিয়ম
সরকারি এক হাসপাতালে ২৩ কোটি টাকা অপচয়, চিকিৎসাসামগ্রী ক্রয়ে এত অনিয়ম
চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
গেম খেলার সময় ফোন বিস্ফোরণে দুই যুবক আহত, চিরতরে দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা 
গেম খেলার সময় ফোন বিস্ফোরণে দুই যুবক আহত, চিরতরে দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা 
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’