সাভার-আশুলিয়ায় দুই বাসে আগুন, পুলিশ ছাউনিতে পেট্রোল বোমা 

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬

ঢাকার সাভার ও আশুলিয়ার পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি পুলিশ ছাউনিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজের সামনে মেরামতের জন্য রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান জানান, বাসটিতে এর আগেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। মেরামতের জন্য বাসটি বেলতলা এলাকার একটি গ্যারেজের সামনে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, শত্রুতার জেরে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।

এদিকে, রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে থাকা একটি পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে বোমাটিতে আগুন ধরেনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে সাভারের বলিয়ারপুরে যমুনা ন্যাচারাল পার্কসংলগ্ন একটি গ্যারেজের সামনে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনে বাসটির প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। এটি নাশকতামূলক ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা।

 

/আইএএম/
সম্পর্কিত
অটোরিকশার চার্জিং পয়েন্ট থেকে আগুন, দিল্লিতে প্রাণ গেলো ৪ জনের
কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে আগুন
যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নেতাকর্মীদের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ
আওয়ামী লীগ নেতাকর্মীদের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ
অটোরিকশার চার্জিং পয়েন্ট থেকে আগুন, দিল্লিতে প্রাণ গেলো ৪ জনের
অটোরিকশার চার্জিং পয়েন্ট থেকে আগুন, দিল্লিতে প্রাণ গেলো ৪ জনের
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগের কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগের কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা