অপ্রতিম হত্যা: কবে আদালতে চার্জশিট দেবে পুলিশ, জানালেন এসপি

কুবি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ২৩:১৫ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ২৩:১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যা মামলার চার্জশিট আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। 

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যুবদল কর্মী আবু কাউছার হত্যা মামলার রহস্য উদঘাটন ও প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পুলিশ সুপার বলেন, ‘অপ্রতীম হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এই মামলায় তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসান (১৫)।’

তিনি আরও বলেন, ‘অপ্রতীম হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এই সপ্তাহের মধ্যে- সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করবে পুলিশ।’

গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরদিন ১৯ সেপ্টেম্বর সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ, মো. কামরুল হাসান ও মো. সিয়ামসহ চার জনকে গ্রেফতার করে পুলিশ। মামলাটির তদন্ত শেষ পর্যায়ে থাকলেও এখনও আদালতে চার্জশিট দেয়নি পুলিশ।

/এএম/ 
সম্পর্কিত
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, ফজলুল হক আমিনী গ্রেফতার
নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার, পরে বহিষ্কার
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
সর্বশেষ খবর
কক্সবাজারের ইনানীতে রিসোর্টের সংখ্যা জানে না প্রশাসন, অনুমোদন দিলো কে?
১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের ইনানীতে রিসোর্টের সংখ্যা জানে না প্রশাসন, অনুমোদন দিলো কে?
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, ফজলুল হক আমিনী গ্রেফতার
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, ফজলুল হক আমিনী গ্রেফতার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে