মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩

নোয়াখালীর বেগমগঞ্জে নিজ দোকানে থাকা অবস্থায় মিজানুর রহমান (৩৪) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেট এলাকার মিজান স্টোরে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আহত মিজানুর রহমান আমানউল্লাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যার নতুন বাড়ির আহাম্মদ উল্যাহর ছেলে।

স্থানীয়দের ভাষ্য, শনিবার রাতে দোকানে বেচাকেনা করছিলেন মিজানুর রহমান। এ সময় মুখোশ পরা কয়েকজন সশস্ত্র ব্যক্তি দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের বাঁ পাশ, বাঁ হাত ও বাঁ পায়ের উরুতে গুলি লাগে। হামলার পরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ২০২০ সালেও মিজানুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই সময় তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবার মুখোশধারীরা তার দোকানে ঢুকে গুলি চালায়। হামলাকারীরা মুখ ঢেকে রাখায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, ছররা গুলিতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
রিসোর্ট তৈরি নিয়ে বিরোধ থেকে যুবদল নেতা হত্যা, রহস্য উদযাঘটন
বাবার পাশ থেকে ঘুমন্ত শিশু উধাও, দুই দিন পর খালে মিললো বস্তাবন্দি মরদেহ
সর্বশেষ খবর
কেরালার শোরানুর স্টেশন যেন রাজপ্রাসাদ, পরিচ্ছন্নতায় মুগ্ধ পর্যটক
কেরালার শোরানুর স্টেশন যেন রাজপ্রাসাদ, পরিচ্ছন্নতায় মুগ্ধ পর্যটক
‘আমরা এখন আল্লাহর ওয়াস্তে চলি, আমাদের সখ মারা গেছে’
‘আমরা এখন আল্লাহর ওয়াস্তে চলি, আমাদের সখ মারা গেছে’
সাংবাদিক আলিফ হত্যার নেপথ্যে বড় চক্র, প্রধান সন্দেহভাজন গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার নেপথ্যে বড় চক্র, প্রধান সন্দেহভাজন গ্রেফতার
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা