রিসোর্ট তৈরি নিয়ে বিরোধ থেকে যুবদল নেতা হত্যা, রহস্য উদযাঘটন

কুমিল্লা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ১৯:০৭ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৯:০৭

পানি উন্নয়ন বোর্ডের জমি নিয়ে বিরোধের জেরে সালিশে যাওয়ার পথে কুমিল্লায় যুবদল নেতা আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার ছত্রখিল এলাকায় এ হত্যাকাণ্ডের পর গভীর রাতে নগরীর নূরপুর এলাকা থেকে তৌহিদকে গ্রেফতার করে ডিবি। 
একই দিন তৌহিদের ভাই তানজিরকে গ্রেফতার করেছে এসআরবি। যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান ও এসআরবি ১১ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম। 

জেলা পুলিশ সুপার জানান, জমিটি পানি উন্নয়ন বোর্ডের। গ্রেফতার তৌহিদ জানিয়েছে, এই জমিতে তারা যখনই রিসোর্ট করতে যায় তখন বাধা দিতে থাকে শামীম ও তার বন্ধু আবু কাউসার। সেই থেকেই তাদের বিরোধ শুরু। এটি নিয়ে গতকাল একটি মীমাংসার বৈঠক হওয়ার কথা ছিল। সেখানেই পরিকল্পিতভাবে হামলা করেছে তৌহিদ ও তার ভাই সঙ্গীরসহ লোকজন। 

এসআরবি ১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক তানজিরকে গ্রেফতার করেছি।  

উল্লেখ্য, আবু কাউসার কুমিল্লা মহানগর যুবদলের সাবেক সদস্য। শুক্রবার কাউসারের বন্ধু শামীমসহ একটি জমির বিরোধ মিমাংসায় যান তিনি। সেখানে অটোরিকশা চালক মাসুম ও কাউসারকে কুপিয়ে আহত করে অভিযুক্তরা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
বোনের বিয়েতে দাওয়াত দেয়নি কেন জানতে গিয়ে ছুরিকাঘাতে ভাইকে হত্যা
বন্ধুকে মেরে নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মাথার খুলিসহ ৭৭টি হাড় উদ্ধার
সাংবাদিক আলিফ হত্যার নিরপেক্ষ তদন্ত চায় কিউআরএস
সর্বশেষ খবর
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
বোনের বিয়েতে দাওয়াত দেয়নি কেন জানতে গিয়ে ছুরিকাঘাতে ভাইকে হত্যা
বোনের বিয়েতে দাওয়াত দেয়নি কেন জানতে গিয়ে ছুরিকাঘাতে ভাইকে হত্যা
প্রশ্ন ফাঁসের মামলায় জামিন নাকচ, দুই আসামি কারাগারে
প্রশ্ন ফাঁসের মামলায় জামিন নাকচ, দুই আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে