খরচ জোগাতে না পারলে মাকে বাঁচাতে পারবো না

ইবি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৩

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মো. নূরশেদ। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তার পরিবার। তাই মাকে বাঁচাতে সহযোগিতার জন্য সমাজের বিত্তবান মানুষের কাছে আকুতি জানিয়েছেন এই শিক্ষার্থী। 

নুরশেদ ইবির ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামের স্থায়ী বাসিন্দা তিনি। তাদের পরিবারে ছয় ভাই-বোন। বাবা আব্দুল মালেক বর্তমানে বয়সের ভারে কাজ করতে পারছেন না। পরিবারের একমাত্র উপার্জনকারী তার প্রবাসী বড় ভাই। গত ১৯ আগস্ট তার মা সেতারা বেগমের পাকস্থলীর ক্যানসার (তৃতীয় পর্যায়) শনাক্ত হয়। 

নূরশেদ বলেন, ‌‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মাকে প্রাথমিকভাবে ছয়টি কেমোথেরাপি দিতে হবে। প্রতিটিতে প্রায় ৪৫ হাজার টাকা খরচ হবে। ইতোমধ্যে একটি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। এতে আশানুরূপ উন্নতি না হলে পরবর্তী ধাপে লেজার থেরাপির প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরপর অস্ত্রোপচার করতে হবে; যার সম্ভাব্য খরচ আট লক্ষাধিক টাকা। এতে মায়ের চিকিৎসায় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার প্রয়োজন পড়বে। তবে চিকিৎসার এই ব্যয়ভার বহন করা আমার পরিবারের পক্ষে অসম্ভব। প্রথম ধাপের কেমোথেরাপির চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়েও অনিশ্চয়তায় ভুগছি আমরা। তাই সবার কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।’

নূরশেদ বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু চিকিৎসার ব্যয় আমাদের সামর্থ্যের বাইরে চলে গেছে। কেমোথেরাপি ও পরবর্তী অপারেশনের খরচ জোগাতে না পারলে মাকে বাঁচানো পারবো না। তাই বাধ্য হয়ে সবার কাছে সাহায্যের হাত বাড়িয়েছি।’ 

সহযোগিতা পাঠানোর মাধ্যম-বিকাশ/নগদ: ০১৮৭৮-৩৮১০৩৪ ব্যাংক: সিটি ব্যাংক, পাঁচ রাস্তার মোড় শাখা, কুষ্টিয়া, হিসাব নম্বর: ১৭৮১৮৩০০০২৬৩৫  রাউটিং নম্বর: ২২৫৫০০৯৪৩।

/এএম/ 
সম্পর্কিত
প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা ইউনিট হবে, ওষুধ বিনামূল্যে: স্বাস্থ্যমন্ত্রী
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সর্বশেষ খবর
নাটালি হার্পসহ হোয়াইট হাউসের কর্মকর্তাদের ট্রাম্পের উপহার, কে কত পেলো?
নাটালি হার্পসহ হোয়াইট হাউসের কর্মকর্তাদের ট্রাম্পের উপহার, কে কত পেলো?
বিছানার চাদর বারবার সরে যায়? সহজ ৫ কৌশলে রাখুন টানটান
বিছানার চাদর বারবার সরে যায়? সহজ ৫ কৌশলে রাখুন টানটান
পথে ইন্টারনেট শেষ? নেট ছাড়াই গুগল ম্যাপ কাজে লাগাবেন যেভাবে
পথে ইন্টারনেট শেষ? নেট ছাড়াই গুগল ম্যাপ কাজে লাগাবেন যেভাবে
উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সক্ষমতা নিয়ে যা জানা গেলো
উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সক্ষমতা নিয়ে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ