জুলাইযোদ্ধা তানভীরের মৃত্যু, গুলির যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিলেন এতদিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২২ অক্টোবর ২০২৬, ১৭:২০ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

চট্টগ্রামে জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহত তানভীরুল ইসলাম (২৬) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তানভীরুল এনসিপির বায়েজিদ থানার যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। শরীরে থাকা বুলেটের ক্ষত ও দীর্ঘস্থায়ী অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি থেকে এই সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৫টা ২০ মিনিটে মৃত্যু হয়। এটি জানাজানি হয় বুধবার রাতে।

তানভীরুল ইসলাম কুমিল্লার লাকসামের হিলপাড়া গ্রামের মো. আবু ইউসুফ ও তাসলিমা বেগম দম্পতির ছেলে। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকার জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভাড়া বাসায় তানভীরুল বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

এনসিপির চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব আরিফ মইনুদ্দিন বলেন, ‘তানভীরুল তালিকাভুক্ত আহত জুলাইযোদ্ধা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী সন্ত্রাসীদের গুলি তার কোমরের একপাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল। শরীরের সেই ক্ষত অসহনীয় যন্ত্রণা দিতো। মাঝে মাঝে সেখানে ইনফেকশন হতো। এ জন্য নিয়মিত চিকিৎসা চলছিল। এটি আর সহ‍্য করতে না পেরে মৃত্যুর পথ বেছে নিয়েছেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ. লীগের সময়ে ছিল ‘স্টেট স্পন্সরড’: হাসনাত আবদুল্লাহ
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
সর্বশেষ খবর
ক্রাইস্টচার্চে রানবন্যা, শেষ হাসি ভারতের
ক্রাইস্টচার্চে রানবন্যা, শেষ হাসি ভারতের
ডেঙ্গু কেড়ে নিলো আরও ৪ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৫১২
ডেঙ্গু কেড়ে নিলো আরও ৪ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৫১২
লড়াই করেও পারলো না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত
লড়াই করেও পারলো না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট