দলীয় কাজে অংশ নেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৫

লক্ষ্মীপুরের রায়পুরে ইসমাইল মাহমুদ পাটওয়ারী নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহ্স্পতিবার (২২ অক্টোবর) বিকালে শহরের দেনায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। তার বিরুদ্ধে রাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

ইসমাইল মাহমুদ পাটওয়ারী রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত আছেন। পৌর শহরের ধানহাটা সংলগ্ন নিজ বাড়িতে তিনি পরিবারসহ বসবাস করেন। তিনি রায়পুর পৌরসভার সহকারী কর আদায়কারী হিসেবে চাকরি করছেন।

এ বিষয়ে ইসমাইল মাহমুদ পাটওয়ারীর পরিবারের সদস্যদের বক্তব্য জানার চেষ্টা করা হয়। তার স্ত্রী রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাহমিনা আক্তারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, তাকে রাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার সকালে আদালতে পাঠান হবে।

 

/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক জেলায় সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতাকর্মী
এক জেলায় সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতাকর্মী
শিল্পীর হাতে নয়, জলের কারুকাজে তৈরি চিলির অপূর্ব মার্বেল গুহা
শিল্পীর হাতে নয়, জলের কারুকাজে তৈরি চিলির অপূর্ব মার্বেল গুহা
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
কক্সবাজারে ঘুরতে এসে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে, কখনও ভাবিনি
পর্যটনদের নিরাপত্তা কোথায়? কক্সবাজারে ঘুরতে এসে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে, কখনও ভাবিনি
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান