বাবার বাড়ি থেকে নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৩ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৩

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতার পরিমাণ কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়া সিফাতুন নুর (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ মারা গেছেন। এ ঘটনার টানা নয় দিন পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সিফাতুন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা নুর।

এ ঘটনায় সিফাতুনের শাশুড়িসহ তিন নারীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্বজনেরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে পটিয়া থানার ওসি জিয়াউল হক গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, চন্দনাইশ পৌর এলাকার বাসিন্দা নুরের মেয়ে সিফাতুনের প্রায় পাঁচ মাস আগে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরা গ্রামের দুবাইপ্রবাসী তারেকের (২৬) সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর স্বামী বিদেশে থাকায় তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

নিহতের স্বজনেরা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই সিফাতুনকে শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে হচ্ছিল। গত ১৪ অক্টোবর সন্ধ্যায় তার মা জুহিনুর আক্তার (৫৫) মেয়ের শ্বশুরবাড়িতে নিজের হাতে তৈরি কিছু নাস্তা নিয়ে যান। নাস্তার পরিমাণ কম হওয়া নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয় বলে তাদের দাবি।

একপর্যায়ে সিফাতুনের শাশুড়ি রিজিয়া বেগম (৬০) তার মাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সময় রাশেদা বেগম (৫৫) ও সুমি আক্তার (৫২) সিফাতুনের চুল ধরে মাটিতে ফেলে মারধর করেন বলে দাবি করেছেন স্বজনেরা।

চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে মা ও মেয়েকে উদ্ধার করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরে ওই রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে সিফাতুনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ায় চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে স্থানান্তর করেন।

সেখানে টানা নয় দিন চিকিৎসা চলার পর শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

সিফাতুনের মা জুহিনুর আক্তার গত ১৪ অক্টোবর পটিয়া থানায় লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তার মেয়ের শাশুড়িসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

নিহতের বাবা নুরের অভিযোগ, মারধরের ঘটনার পর প্রকৃত ঘটনা আড়াল করতে তার মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রচার করা হয়েছিল। তিনি ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং অভিযোগে উল্লেখ করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ১৪ অক্টোবর গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে তদন্তের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ তিনজনই মারা গেছেন
একদিনে ডেঙ্গুতে প্রাণ গেলো তিনজনের, নতুন ভর্তি ১২৯৯
সর্বশেষ খবর
জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
কারিনার চোখে সাইফ কেমন স্বামী,জবাবে কী বললেন অভিনেতা
কারিনার চোখে সাইফ কেমন স্বামী,জবাবে কী বললেন অভিনেতা
টানা সাত ওয়ানডে জয়, রহমত শাহর নেতৃত্বে মুগ্ধ আফগানিস্তান কোচ
টানা সাত ওয়ানডে জয়, রহমত শাহর নেতৃত্বে মুগ্ধ আফগানিস্তান কোচ
তাইওয়ানে টাইফুন চাম্পির আঘাতে নিহত ১, আহত ৫০০
তাইওয়ানে টাইফুন চাম্পির আঘাতে নিহত ১, আহত ৫০০
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং