কক্সবাজারে মাটি থেকে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

কক্সবাজার প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৫

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তে গিয়ে আগুনের কুণ্ডলী দেখা গেছে। একই সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমনটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আগুন বৈদ্যুতিক খুঁটির তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি এ তথ্য জানিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুনের ঘটনাস্থলের পাশের একটি পাঁচ তারকা হোটেলে কর্মরত যুবক আলামিন বলেন, যেখানে আগুনের সৃষ্টি হয়েছে, তার পাশের ঘরেই আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি। ফায়ার সার্ভিস এসেছে। হঠাৎ আগুন দেখে খুবই ভয় পেয়েছি।

/আরএইচ/
সম্পর্কিত
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যুতেও জামিনযোগ্য ধারায় মামলা, ওসিকে আদালতে তলব
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ
মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
মোটরসাইকেলে বসে ছিলেন যুবক, গুলি করে চলে গেলো দুজনে
মোটরসাইকেলে বসে ছিলেন যুবক, গুলি করে চলে গেলো দুজনে
আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত
আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ