চুয়েটে একদিনের জন্য আরেক ভিসি, আবার শাটডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০১ নভেম্বর ২০২৬, ২২:২১ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ২২:২১

দীর্ঘ অচলাবস্থার পর ক্লাস-পরীক্ষায় ফিরলেও আবার একদিনের শাটডাউন ঘোষণা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে উপাচার্যের একদিনের রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার এ কর্মসূচি পালন করবেন তারা। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় এক জরুরি বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে একদিনের জন্য দায়িত্ব পালনের মতো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থিতিশীলতা ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এর প্রতিবাদে তারা একদিনের শাটডাউন কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীরা জানান, তাদের দাবি ও আপত্তির বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করা হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শাটডাউন চলাকালে সব ক্লাস, পরীক্ষা ও একদিনের ভিসির রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত যেকোন প্রশাসনিক কাযর্ক্রম বয়কট করারও ঘোষণা দেয় শিক্ষার্থীরা। একদিনের ভিসি নিয়োগের প্রতিবাদে আজ বিকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় অংশ নিতে যাওয়ায় চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে একদিনের জন্য উপাচার্যের রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রবিবার এক ই-মেইল বার্তায় এ দায়িত্ব দেওয়া হয়।

উপাচার্যের পাঠানো ই-মেইল বার্তায় বলা হয়, ২ নভেম্বর ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে ঢাকায় অবস্থান করবো। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বিধিবদ্ধ বিধান অনুযায়ী অধ্যাপক দেলোয়ার হোসেনকে তার নিজ দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালনের অনুরোধ ও ক্ষমতা দেওয়া হয়েছে। ১ নভেম্বর বিকাল থেকে এ দায়িত্ব কার্যকর হয়েছে। ২ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত এই দায়িত্ব অধ্যাপক দেলোয়ারের কাছেই থাকবে।

এদিকে একদিনের রুটিন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা রবিবার একদিনের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। শাটডাউন চলাকালে সব ক্লাস, পরীক্ষা এবং রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত যেকোনো প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা দেন শিক্ষার্থীরা। একদিনের রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে রবিবার বিকালে ক্যাম্পাসে বিক্ষোভও করেন তারা। শিক্ষার্থীরা জানান, তাদের দাবি ও আপত্তির বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করা হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন বলেন, ‘এটি একটি রেগুলার ইস্যু।’ এর বাইরে তিনি আর কোনও কথা বলতে চাননি।

পূজার ছুটির পর কর্মদিবস পার হলেও নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে ফেরেননি। গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সম্পূর্ণ শাটডাউন ও অসহযোগ কর্মসূচি পালন করে আসছেন। উপাচার্য পুনর্বহালকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের ৪১ দিন পার হয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
ছয় ঘণ্টা অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংঘর্ষে রণক্ষেত্র: পুলিশ বক্স-গাড়িতে আগুন-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, বিজিবি মোতায়েন
সাভার-গাজীপুরে ৮০ কারখানা ছুটি
গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের পর পুলিশ বক্সে আগুন
সর্বশেষ খবর
এক বক্তব্যে ক্রিকেটপাড়া তোলপাড় করে দেওয়া সেই নাজমুল এবার এনসিপিতে
এক বক্তব্যে ক্রিকেটপাড়া তোলপাড় করে দেওয়া সেই নাজমুল এবার এনসিপিতে
যুক্তরাষ্ট্রে গেছেন অ্যাটর্নি জেনারেল, দায়িত্বে আরশাদুর রউফ
যুক্তরাষ্ট্রে গেছেন অ্যাটর্নি জেনারেল, দায়িত্বে আরশাদুর রউফ
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
দিনে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, রাতে চারজন গ্রেফতার
দিনে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, রাতে চারজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত