গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের পর পুলিশ বক্সে আগুন

গাজীপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৬, ১১:৩৮ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১১:৩৮

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। তাদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (১ নভেম্বর) সকাল ৮টার পর থেকে শ্রমিকেরা মহাসড়কে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকেরা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। শত শত শ্রমিক লাঠিসোঁটা হাতে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার করণী নিট কম্পোজিট ও নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা ভেতরে প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। তাদের আন্দোলনের কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় সড়কের মাঝখানে থাকা একটি পুলিশ বক্সে বিক্ষোভকারী শ্রমিকেরা আগুন দিয়েছেন।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা রবিবার সকাল থেকেই মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
দিনভর শান্ত কিন্তু সন্ধ্যা নামতেই উত্তপ্ত ফ্রান্স, মুখোশধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এবার আশুলিয়ায় অন্তত ৩০ কারখানায় ছুটি ঘোষণা
সর্বশেষ খবর
বন্যপ্রাণী নয়, সাফারিতে এ বার সঙ্গী বিশাল ভাসমান হিমশৈল!
বন্যপ্রাণী নয়, সাফারিতে এ বার সঙ্গী বিশাল ভাসমান হিমশৈল!
পাকিস্তান হয়ে আফগানদের দেশে ফেরত পাঠাতে চায় ট্রাম্প প্রশাসন
পাকিস্তান হয়ে আফগানদের দেশে ফেরত পাঠাতে চায় ট্রাম্প প্রশাসন
ছয় সদস্যের ‘মজুরি বোর্ড’ ঘোষণা
ছয় সদস্যের ‘মজুরি বোর্ড’ ঘোষণা
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি