ছোট ভাইয়ের মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর (৬০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের নিজগাছতলা গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান পাটোয়ারী ওই বাড়ির মৃত বজলুল গণি পাটোয়ারীর ছেলে। তিনি সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর (৫০) সঙ্গে বিরোধ চলছিল শাহজাহানের। এ নিয়ে প্রায়ই বড় ভাইকে মারধর করতেন শাহ আলম ও তার স্ত্রী। সোমবার সন্ধ্যায়ও দুজন মিলে শাহজাহানকে মারধর করেন। একপর্যায়ে তাকে বাড়ির পাশের বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মজিব ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সেটি থানায় নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহজাহান দৃষ্টি প্রতিবন্ধী ও সরকারি ভাতাভোগী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার বিরোধ মীমাংসার চেষ্টাও করা হয়েছিল। মরদেহ থানায় নেওয়ার বিষয়টি তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন।

চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক ফেরদৌস হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
ভাড়া বাসা থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার, শ্বাসরোধে হত্যা বলছে পুলিশ
একসঙ্গে ২ জনের লাশ: একজনের কপালে, আরেকজনের থুতনিতে গুলির চিহ্ন
১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর
সর্বশেষ খবর
১২০ কিমি বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
১২০ কিমি বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
ভ্রমণে মোবাইল নেটওয়ার্ক না থাকলে কীভাবে প্রস্তুত থাকবেন
ভ্রমণে মোবাইল নেটওয়ার্ক না থাকলে কীভাবে প্রস্তুত থাকবেন
রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, কমলো জিপিএর শর্ত
রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, কমলো জিপিএর শর্ত
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান পঞ্চম
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান পঞ্চম
সর্বাধিক পঠিত
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা