মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

খাগড়াছড়ি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৬ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৬

খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকান, কাঠের গোডাউন ও বসতঘরসহ অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৯০ লাখ থেকে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটের দিকে খাগড়াছড়ি সেনানিবাসের ৪ নম্বর গেটসংলগ্ন কলাবাগান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু জানান, স্থানীয় সংসদ সদস্যের বাসভবনসংলগ্ন এলাকায় গিয়াস উদ্দিনের ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ফার্নিচারের দোকান, কাঠের গোডাউন ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে যায়।

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন রাজ্জাক, নজরুল, গিয়াস উদ্দিন, রফিক ও জয়নাল। তাদের ফার্নিচারের দোকান, কাঠের গোডাউন, কারখানা ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক লাইনের অব্যবস্থাপনা কিংবা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

/আরএইচ/
সম্পর্কিত
শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন
মহাসড়ক অবরোধ করে পুলিশের গাড়িতে আগুন, ওসি-সাংবাদিকসহ আহত ৫০
রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
সর্বশেষ খবর
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হায়দরাবাদে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হায়দরাবাদে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
ইসরায়েলপন্থিদের জেতাতে আইপ্যাকের খরচ ৮৪ মিলিয়ন ডলার, তবু হার অধিকাংশ প্রার্থীর
ইসরায়েলপন্থিদের জেতাতে আইপ্যাকের খরচ ৮৪ মিলিয়ন ডলার, তবু হার অধিকাংশ প্রার্থীর
‘দোয়া কইরো মা’, অভিযানে যাওয়ার আগে ফোনে তিতাসের শেষ কথা
‘দোয়া কইরো মা’, অভিযানে যাওয়ার আগে ফোনে তিতাসের শেষ কথা
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?