সেনাসদস্য তিতাস হত্যা: আরেক রোহিঙ্গা নাগরিক গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ১৯:৫৮ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৯:৫৮

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহতের ঘটনায় করা মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি মো. হোসেন প্রকাশ ওরফে বক্কইন্যাকে (২০) গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুছনী বাজার এলাকার জহির আহাম্মদ মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হোসেন প্রকাশ রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের ৫ নম্বর কক্ষের বাসিন্দা। তার বাবার নাম মৃত কামাল হোসেন এবং মায়ের নাম বেগম বাহার। তারা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিক। 

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি ও সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালায়। পরে সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি হোসেন প্রকাশকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘সেনাসদস্য হত্যার মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে যৌথ গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত আছে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলি হয়। একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ (২৭) বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে পালানোর সময় চার মানব পাচারকারীকে আটক করা হয়। একই সঙ্গে আস্তানায় জিম্মি করে রাখা ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরদিন যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আরও দুজনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। 

সেনাসদস্যকে হত্যার ঘটনার চার দিন পর সোমবার ভোরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা করেন। এতে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলায় শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদকে প্রধান আসামি করা হয়। এরই মধ্যে মামলার এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার অন্য পাঁচজন হলেন- উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা আরজ ও মো. হাসান, হ্নীলার লেদা ক্যাম্পের বাসিন্দা মো. হানিফ, নয়াপাড়া ক্যাম্পের বাসিন্দা ওমর ফারুক এবং শালবাগান ক্যাম্পের শফি উল্লাহ। এর মধ্যে গ্রেফতার মোহাম্মদকে সেনাসদস্য তিতাস হত্যা মামলার প্রধান আসামি। এ নিয়ে আজ পর্যন্ত সেনাসদস্য হত্যা মামলায় সাতজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

/এএম/ 
সম্পর্কিত
দেশে চারদিনে ৬০টি ককটেল বিস্ফোরণ, ২২ গাড়িতে আগুন
গুমের পর ফিরে না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মাকে হত্যা, সেই কবিরাজের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব
মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব
আন্তর্জাতিক রুটে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সকে ভাড়া পর্যালোচনার নির্দেশ বেবিচকের
আন্তর্জাতিক রুটে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সকে ভাড়া পর্যালোচনার নির্দেশ বেবিচকের
হংকংয়ে স্কুলের টয়লেটে ধূমপানের ভিডিও ভাইরাল, ৬ ছাত্রীকে নিয়ে তদন্ত
হংকংয়ে স্কুলের টয়লেটে ধূমপানের ভিডিও ভাইরাল, ৬ ছাত্রীকে নিয়ে তদন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা