মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ২০:০৬ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২০:০৬

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে স্থাপিত জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে স্মৃতিস্তম্ভে থাকা মীর মুগ্ধর মুখাবয়বের বেশিরভাগ অংশ ও নাম মুছে ফেলা হয়েছে। এর আগেও একইভাবে স্মৃতিস্তম্ভটিতে কালি লাগিয়ে বিকৃত করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. উজ্জ্বল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১১ নভেম্বর) বিকালে স্মৃতিস্তম্ভটিতে কালি লেপে দেওয়ার বিষয়টি তার নজরে আসে। এর আগেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ নভেম্বরও চিনাইরে মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে একইভাবে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে কে বা কারা এটা করেছিল সেটা তখনও নিশ্চিত হওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
হাসপাতাল না খুললে তোদের হত্যা করা হবে, আর আমার কথা বললে এবার গোলাগুলি হবে
রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, বাড়ানো হয়েছে পুলিশি টহল-নজরদারি
বাস-ট্রাক স্ট্যান্ড চাঁদা নিয়েই কোটিপতি ট্রাফিক ইন্সপেক্টর, দম্পতির বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
শেখ হাসিনার সাজা প্রসঙ্গে যা বললেন অ্যাটর্নি জেনারেল
শেখ হাসিনার সাজা প্রসঙ্গে যা বললেন অ্যাটর্নি জেনারেল
আন্তর্জাতিক রুটে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সকে ভাড়া পর্যালোচনার নির্দেশ বেবিচকের
আন্তর্জাতিক রুটে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সকে ভাড়া পর্যালোচনার নির্দেশ বেবিচকের
হংকংয়ে স্কুলের টয়লেটে ধূমপানের ভিডিও ভাইরাল, ৬ ছাত্রীকে নিয়ে তদন্ত
হংকংয়ে স্কুলের টয়লেটে ধূমপানের ভিডিও ভাইরাল, ৬ ছাত্রীকে নিয়ে তদন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা