একা বাসায় থাকতেন নানি, তার ‘খুনি’ ১৬ বছরের নাতি

চাঁদপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ২১:০৫ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২১:০৫

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় নিজ বাসায় হাত-পা বেঁধে গলা কেটে বৃদ্ধা লুৎফুন্নাহারকে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। অনলাইন জুয়া খেলায় হেরে যাওয়া টাকা পরিশোধের জন্য নিজের নাতিই (১৬) তাকে হত্যা করেছে। মামলার ৪২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। 

তিনি জানান, অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর সেই টাকা পরিশোধের জন্য পরিকল্পিতভাবে নানিকে হত্যা করে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় নাতি। মামলার ৪২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত নাতিকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে সে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত সড়কের জোড়পুকুর পাড় এলাকার ‘নাজিরা কমপ্লেক্সের’ সাততলার ভাড়া ফ্ল্যাট থেকে লুৎফুন্নাহারের (৬৫) হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ১ নভেম্বর থেকে ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। তার এক ছেলে ও পাঁচ মেয়ে। মাঝেমধ্যে মেয়েরা বাসায় আসতেন। একমাত্র ছেলে জাপানে থাকেন। গ্রেফতার ১৬ বছর বয়সী কিশোর নিহত লুৎফুন্নাহারের তৃতীয় মেয়ের বড় ছেলে এবং মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

হত্যার ঘটনায় গত ২১ নভেম্বর নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নিহতের নাতির সংশ্লিষ্টতা পায় পুলিশ। মামলা করার ৪২ ঘণ্টার মধ্যে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে নাতিকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে ভবনের সাততলার টয়লেটের পাইপের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং তার নিজ ঘরের স্টিলের আলমারির নিচ থেকে লুণ্ঠিত স্বর্ণের চেইন, আংটি ও কানের দুল উদ্ধার করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার কিশোর জানায়, সে অনলাইন জুয়া খেলে অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল। সেই টাকা জোগাড় ও পরিশোধের জন্য একাই নানিকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন কৌশলে ফ্ল্যাটে ঢুকে নানির হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে এবং স্বর্ণালঙ্কার ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর বলেন, ‘আসামিকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে সংশোধনাগারে পাঠানো হয়।’

/এএম/ 
সম্পর্কিত
মুন্সীগঞ্জে অটোরিকশা গ্যারেজে ডাকাতি: আতঙ্কে গ্যারেজ মালিকের মৃত্যু
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর
মুক্তি পেয়ে শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্যে চলে খুনের পর খুন  
সর্বশেষ খবর
রাজধানীতে মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রা করবে এনসিপি
রাজধানীতে মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রা করবে এনসিপি
আবারও এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
আবারও এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য ১৪১০ কোটি টাকা বরাদ্দ চায় বিএমইউ
সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য ১৪১০ কোটি টাকা বরাদ্দ চায় বিএমইউ
বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলায় প্রস্তুত ইরান
বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলায় প্রস্তুত ইরান
সর্বাধিক পঠিত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা