সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য ১৪১০ কোটি টাকা বরাদ্দ চায় বিএমইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ২১:০৯ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২১:০৯

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন বিশেষায়িত সেবা কেন্দ্র পরিচালনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা চালুর জন্য জরুরি ভিত্তিতে ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৯৮৩ টাকা বরাদ্দ চেয়েছে কর্তৃপক্ষ। এ অর্থ বরাদ্দ চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কার্যালয়ে বিশেষ বরাদ্দের আবেদনের কপি হস্তান্তর করেন বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বিশেষ বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় আশ্বাস দেন। পাশাপাশি হাসপাতালটির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।

হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে লিভার ও কিডনি প্রতিস্থাপন, সর্বাধুনিক কার্ডিওভাসকুলার ও স্ট্রোক চিকিৎসাসহ বিশেষায়িত জরুরি চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া বন্ধ্যাত্ব চিকিৎসা এবং বিশেষায়িত নারী, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবার ব্যবস্থাও থাকবে। হাসপাতালটিতে সিসিইউ, আইসিইউ, এনআইসিইউ এবং শিশুদের জন্য পিআইসিইউ রাখার পরিকল্পনা রয়েছে।

আবেদনের কপি হস্তান্তরের সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, হাসপাতালটির পরিচালক ও বিএমইউর ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী এবং বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালটি প্রতিষ্ঠার শুরু থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিজস্ব অর্থায়নে সীমিত পরিসরে পরিচালিত হয়ে আসছিল। ১ অক্টোবর থেকে হাসপাতালটি বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড নামে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়েছে।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে
সর্বশেষ খবর
রাজধানীতে মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রা করবে এনসিপি
রাজধানীতে মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রা করবে এনসিপি
আবারও এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
আবারও এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলায় প্রস্তুত ইরান
বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলায় প্রস্তুত ইরান
একা বাসায় থাকতেন নানি, তার ‘খুনি’ ১৬ বছরের নাতি
একা বাসায় থাকতেন নানি, তার ‘খুনি’ ১৬ বছরের নাতি
সর্বাধিক পঠিত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা